ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্থানীয় টেলিভিশনে বন্দুকধারীরা হামলা করেছে।
সেখানে অবস্থান করছিলেন এমন মানুষদের নিহত এবং আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন শামশাদ টিভি প্রধান কার্যালয়ে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সেখানে ঢোকার সময় গুলি করতে থাকে।
টেলিভিশনটির একজন প্রতিবেদক যিনি কোনমতে পালিয়ে আসতে পেরেছেন তিনি বিবিসিকে জানিয়েছেন হামলাকারীরা এখনো ভবনের মধ্যে অবস্থান করছে। গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে।
ধারণা করা হচ্ছে একশোর বেশি কর্মী বর্তমানে টেলিভিশন এই প্রধান কার্যালয়ে রয়েছে।
অন্তত ২ জন নিহত ও অনেকে আহত হয়েছেন এবং হামলাকারীর সংখ্যা কতজন সেটা এখনো পরিস্কার করে বলতে পারছে না পুলিশ।

হাসমত ইস্তান্কই নামে ঐ টেলিভিশনের একজন প্রতিবেদক বলেছেন “আমার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন এবং কয়েকজনআহত হয়েছেন।আমি পালিয়ে এসেছি কোনমতে।”
পাসতু ভাষার এই টিভি চ্যানেলটি হামলার সাথে সাথেই সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
এদিকে কাবুল পুলিশের প্রধানের মুখপাত্র বলেছেন একজন বন্দুকধারী আফগান বাহিনীর হাতে নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে কাবুল বারবার তালিবানএবং ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে।
সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের জন্য আফগানিস্তান বিশ্বের মধ্যে অন্যতম বিপদজনক একটা দেশ।


























