সিলেট প্রতিনিধি , জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে নিহত হয়েছেন ৬ শ্রমিক। আহত হয়েছেন আরও একজন।নিখোঁজ রয়েছেন আরও ৫-৬ শ্রমিক।
মঙ্গলবার সকাল ৮টার দিকে লোভাছড়া পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, নাহিদ আহমদ (১৩), শাকিল আহমদ (১১) ও বাশার (১৪)।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। এতে ৬ শিশু শ্রমিক মারা গেছেন। এদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে।


























