নবী হোসেন লাদেন (ময়মনসিংহ সদর): আজ ১৩ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সচেতনতামূলক সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, মাননীয় উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, মাননীয় ট্রেজারার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) রেজিস্টার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আশরাফুর রহমান ডিআইজি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আজিজুল ইসলাম পুলিশ সুপার,ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. মাহবুবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটিতে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা করেছেন আলোচকবৃন্দ।


























