spot_img

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সর্বশেষ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গত ২৪ ঘণ্টায় রোববার (২৫ জুলাই) দুপুর ২.০০ মিনিটে করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ শেষ খবর পাওয়া পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে।

রাজশাহী বিভাগ : রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন। একইসঙ্গে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৪ জন। রোববার (২৫ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৮ জন ও উপসর্গ নিয়ে ২৩৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৬ জন।

খুলনা বিভাগ : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৮ জন।

রোববার (২৫ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (২৪ জুলাই) বিভাগে ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে, বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

চট্টগ্রাম বিভাগ :চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ১১ রোগীর মৃত্যু হয়েছে। এ সময় ৮০১ জনের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সংক্রমণ হার রেকর্ড ৩৮ দশমিক ৫৪ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট ও আটটি ল্যাবে গতকাল শনিবার চট্টগ্রামের ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করায় ৮০১ জন পজিটিভ হয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৪৬৯ জন ও ১৪ উপজেলার ৩৩২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৬৬ জন, রাউজানে ৪০ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, বোয়ালখালীতে ৩৭ জন, পটিয়ায় ৩৬ জন, আনোয়ারায় ২৮ জন, সন্দ্বীপে ২৩ জন,  বাঁশখালীতে ২০ জন, সীতাকু-ে ১৯ জন, মিরসরাইয়ে ১২ জন, ফটিকছড়িতে ৫ জন, লোহাগাড়া ও সাতকানিয়ায় ৩ জন করে এবং চন্দনাইশে ২ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৭৫ হাজার ৩৬৩ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৫৬ হাজার ৯০৯ জন ও গ্রামের ১৮ হাজার ৪৫৪ জন।

বরিশাল বিভাগ : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯শ ১১ জনে।

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে টুয়াখালীতে ১ জন, পিরোজপুরে ২ জন এবং ঝালকাঠিতে ১ জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে।

যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।

রংপুর বিভাগ : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দিনাজপুরে তিনজন, ঠাকুরগাঁওয়ে তিনজন, লালমনিরহাটে দুইজন ও রংপুরে ৫ জন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগ : গত একদিনে ১০ জন করোনা আক্রান্তসহ ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে ১৭ জন। রোববার (২৫ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে গতকাল শনিবার (২৪ জুলাই) ময়মনসিংহ মেডিকেলে দুই জন করোনা পজিটিভসহ ১৪ জন রোগী মারা গেছেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ