spot_img

করোনায় ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃত্যু ২৭ জনের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনায় গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের। এর মধ্যে সাতক্ষীরা জেলায় মারা গেছেন ৯ জন।

খুলনা বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৮ জন। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে চারজন, বাগেরহাটে চারজন এবং নড়াইলে তিনজন ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।

এর আগে সোমবার (২১ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৯৪৫ জনের। আর রোববার (২০ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে তখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু এবং ৭৬৩ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। তার আগে শনিবার (১৯ জুন) ২২ জনের মৃত্যু এবং ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৭৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ