ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছে। গতকালও এই রোগে ৭ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্ত হার বেড়েছে দশমিক ০১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৩২ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৮ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৪৭ জন। গতকাল ১৯ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৫৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৬০ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। গতকাল ৩ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে এবং রংপুর বিভাগে ২ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।


























