spot_img

করোনায় রাজশাহীতে আরও ১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজশাহী মেডিকেল করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পজেটিভ ১০ জন।

সোমবার (১৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
রোববার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১২ জন মারা গেছেন। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৩ জনের।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, মৃতদের ৭ জনই পুরুষ, ৫ জন নারী। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৩ জন, নাটোর ২ জন ও মেহেরপুরের ১ জন। করোনা পজিটিভ মৃতদের ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, রাজশাহীর ২, নাটোরের ২ ও মেহেরপুরের ১ জন। করোনার উপসর্গে মৃতদের ২ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, রাজশাহীর দুইটি আরপিটিসি ল্যাবে রবিবার (১৩ জুন) ৬৫২ নমুনা পরীক্ষায় ২৪৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার রাজশাহীতে ৪১.১৮ শতাংশ, নওগাঁয় ৩৮.১৮ শতাংশ ও নাটোরে ২৩. ৪২ শতাংশ পাওয়া গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ