ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর কদমতলীর ওয়াসা রোডে একটি মাদকের আস্তানায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমরান নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইমরান ডাকাত বিল্লাল ওরফে মিশরী বিল্লালের ভাই। ইমরানের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ৭.৬৫ বারের একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৯ হাজার ৮শ’ ৬৭ টাকা, একটি ম্যাগজিন ও দু’টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি সোহরাব হোসেন জানান , কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।ওই এলাকা মাদকের চিহ্নিত স্পট। এদের ধরতে র্যাবের একটা টিম সিভিলে মাদক কিনতে যায়। তখন মাদক কারবারিদের সঙ্গে ধস্তাধস্তি হয়। র্যাবের ব্যাকআপ টিমও ছিল। তারা এগিয়ে গেলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এ সময় ইমরান নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


























