spot_img

‘কঠোর লকডাউন’ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। একইসঙ্গে মৃত্যুর রেকর্ড বেড়েই চলছে।এমন পরিস্থিতিতে সারাদেশে চলমান সপ্তাহব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর ধাপে ধাপে বাড়ানো হয়েছে সে বিধিনিষেধ।

করোনা শনাক্ত ও মৃত্যুর হার না কমায় ৫ আগস্টের পরে চলমান লকডাউন আরও ১০ দিন বাড়ানোর বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

খুরশীদ আলম জানান, এই মুহূর্তে করোনা সংক্রমণ রোধ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো ? রোগীদের কোথায় জায়গা দেবো ? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ