spot_img

কট্টরপন্থাকে উপড়ে ফেলতে চান সৌদির যুবরাজ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

‘কট্টরপন্থা’ নয়, বরং ইসলাম ধর্মের প্রশ্নে ‘মধ্যপন্থা’য় ফিরতে চায় সৌদি আরব। আরব দুনিয়ায় তো বটেই, গোটা বিশ্বের কাছেও কট্টরপন্থী বলে পরিচিতি সৌদির। কিন্তু, এ বার সে ছবিটা বদলাতে চাইছে সে দেশের ক্ষমতাসীন আল সৌদ পরিবার। দেশের অর্থনীতির পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও বদলাতে চায় তারা।

মঙ্গলবার রাজধানী রিয়াদে একটি বাণিজ্যিক সম্মেলনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিনিয়োগকারীদের তো বটেই, সেই সঙ্গে গোটা বিশ্বেরও নজর কাড়লেন তিনি। ওই মঞ্চেই দেশের নয়া ‘উদারনীতি’র ইঙ্গিত দিয়েছেন তিনি।

যুবরাজের কথায়: “আমরা যেমনটা ছিলাম কেবলমাত্র তা-ই ফিরিয়ে আনছি দেশে।  অর্থাৎ মধ্যপন্থী ইসলাম ধর্মে। বিশ্বের সমস্ত ধর্মের মানুষের জন্য আমাদের দরজা খোলা।” যুবরাজের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্ত করতালিতে ফেটে পড়ে গোটা হল। তিনি আরও বলেন, “কট্টরবাদী ভাবধারায় মেতে নিজেদের জীবনের ৩০টা বছর নষ্ট করব না। বরং দেশ থেকে কট্টরপন্থাকেই উপড়ে ফেলব।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ