ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

কক্সবাজার পৌঁছেনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত ৮ টার পর পর তিনি কক্সবাজার সার্কিট হাইসে পৌঁছান। এসময় বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
এরপর তিনি জেলা সার্কিট হাউজে ওঠেন। সেখানে যাত্রিযাপনের পর দলের সিনিয়র নেতাদের নিয়ে আগামীকাল সোমবার বেলা ১১টার পরে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা।
আগামীকাল রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের খোঁজ-খবর নেবেন। বিকালে আবার সার্কিট হাউজে ফিরে পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
এর আগে শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে খালেদার গাড়িবহর। যাত্রা পথে স্বাগত জানায় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। এসময় স্থানীয় নেতাকর্মীদের মিছিল স্লোগানে সরব হয় মহাসড়ক এলাকা।


























