spot_img

ওসমানীতে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেট ব্যুরো, জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

 

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ রোববার সকালে উড়োজাহাজের লাগেজ হোল্ডে ওই স্বর্ণ পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসার পথে সিলেটে অবস্থান করার সময় বিজি-১২৮ এর সিট ৪৫সি এর ওপর থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৩ কেজি। মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

 শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধি-দপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ