spot_img

ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

আগামী ১২ থেকে ১৪ নভেম্বর ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা জানান।

বিশ্ব পর্যটন দিবস-২০১৭ উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সিইওদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রাখছিলেন মেনন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, ধর্মান্ধ ও উগ্রবাদীদের ভ্রুকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। হলি আর্টিজানের মত ট্র্যাজেডি পেছনে ফেলে এবং তাবেলা সিজার ও হোসিও কুনি হত্যার ক্ষত মুছে পর্যটন শিল্প একটি মজবুত অবস্থান সৃষ্টি করতে যাচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিওর এসেমব্লিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে। এগুলো পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার স্বীকৃতি। তিনি পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ আয়োজনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পদক গোলাম সারওয়ার, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বাংলাদেশ বেতারের ডিজিজি (নিউজ) নারায়ন চন্দ্র শীল, আরটিভির সিইও আশিক রহমান, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ যোগদান করেন।
কর্মসূচিতে বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ পর্যটন কর্পোরশেনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবি’র সিইও ড. মো. নাসির উদ্দিন, বিমান বাংলাদেশের এমডি মোসাদ্দেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ