spot_img

এবার শ্রীলঙ্কাকে বরখাস্ত করলো আইসিসি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে। শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির এক  বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসি বোর্ড আজ সভায় সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।

অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন রানাসিংহে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার পর ক্রীড়ামন্ত্রী সব ক্ষোভ উগরে দেন।

এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী জানান ‘শ্রীলংকার ক্রিকেট অফিশিয়ালদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’

শ্রীলংকার ক্রীড়া আইন অনুযায়ী অন্য খেলার মতো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকবে এসএলসি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে সরকারি কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। যে কারণে চাইলেও খুব একটা প্রভাব দেখাতে পারে না মন্ত্রণালয়। ২০১৪ সালে নির্বাচিত বোর্ড ভেঙে অন্তর্বর্তীকালীন এক কমিটি গড়েছিল শ্রীলংকা সরকার। তখন আইসিসি শ্রীলংকার প্রাপ্য অর্থ প্রদান স্থগিত করেছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ