ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

আগামী নির্বাচনে বিএনপিকে নিয়ে আসাই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাবেক নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে সংলাপকালে এ কথা বলেন সিইসি।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেন নির্বাচন কমিশন। এতে বিগত সময়ের প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব ও নির্বাচন–সংশ্লিষ্ট সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
দুই ঘণ্টার বেশি সময় মতবিনিময়ের পরে সাবেক সিইসি এটিএম শামসুল হুদা জানান, বিদ্যমান আইন অভিজ্ঞতার আলোকে সংস্কারের দরকার। এজন্য ইসির এখতিয়ার ও এখতিয়ারের বাইরের বিষয়গুলো চিহ্নিত করতে হবে।


























