ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে জামিল হোসেন (৩৮) ও তার মেয়ে নূসরাতের (০৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির মা আর্জিনাকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের বরাত দিয়ে ওসি জানান, বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।


























