spot_img

উন্নয়নবান্ধব সরকারের সাথে দেশবাসীকে থাকার আহবান জানালেন পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতার আদালত.কম , ৮ জুলাই, ২০১৭ ।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে উন্নয়নবান্ধব সরকার অভিহিত করে দেশবাসীকে এই সরকারের সাথে থাকার আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আশাকরি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে। তাই দেশবাসীকে আগামীতেও এই উন্নয়নবান্ধব সরকারের সাথে থাকতে হবে।’
শনিবার কুমিল্লায় সদর দক্ষিণের বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগ নেতা মরহুম আবু তাহের মজুমদারের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার আমার রাজনৈতিক গুরু। আমার আজকের এ অবস্থানে আসার পেছনে তার অবদান সবচেয়ে বেশী। তার কারণেই বাগমারার মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। তিনি অভিভাবক হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আগলে রাখতে পেরেছিলেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সভাপতিত্ব করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ