spot_img

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ঢাকার উদ্বেগ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

মাত্র এক মাসের ব্যবধানে উত্তর কোরিয়ার দ্বিতীয় দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনে বাংলাদেশ আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে ডিপিআরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেছে এবং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সংক্রান্ত প্রস্তাবের প্রতি দেশটির আনুগত্যের বরখেলাপ।’

বিবৃতিতে আরো বলা হয়, এনপিটি ও সিটিবিটি’র স্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তির ব্যবহার পরিহার সর্বজনীন ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে।

বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতি সামষ্টিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে দেশটির বিশেষ করে জাতিসংঘের অধীন আন্তর্জাতিক বিধিবিধান প্রতিপালনেরও আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার ওপর বৈরি প্রভাব পড়ে এমন কোনো কর্মকান্ড থেকে বিরত থাকার জন্যও বাংলাদেশ উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ