spot_img

ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানি ৮৭ লাখ ডলার বিনিয়োগ করবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

চীনের প্রতিষ্ঠান আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানী লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে আজ ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানী লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং আইএইচএম কোম্পানীর চেয়ারম্যান জু বিনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান নারী, পুরুষ ও শিশুদের জন্য বার্ষিক ২৬ লাখ ৮৮ হাজার পিছ ওভেন টপস এবং  ১ কোটি ৬ লাখ ৭০ হাজার পিছ নীট টপস ও প্যান্ট উৎপাদন করবে। আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানী ২ হাজার ৪৫৭ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো.  তানভীর  হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ