spot_img

ঈদ উপলক্ষে আরব আমিরাতের ৮০৩ কারাবন্দীকে মুক্তি দান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৮০৩ বন্দীকে মুক্তির আদেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সিনহুয়া সোমবার এখবর জানায়।

আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের আদেশে ক্ষমা ও মুক্তিপ্রাপ্ত এসব কারাবন্দী ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন।

শেখ খলিফা মুক্তিপ্রাপ্ত বন্দীদের আর্থিক সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ