spot_img

ইসলামি বক্তা আবু ত্ব-হা বাসায় ফিরেছেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) দুপুর ২টায় রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার সেন্ট্রাল রোডের এক বাসায় তিনি অবস্থান করছিলেন।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, আবু ত্ব-হাকে শ্বশুর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন ত্ব-হার স্ত্রী। অভিযোগ করেন, ধর্না দিয়েও মিলছে না সন্ধান। গত ৮ জুলাই রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে ২ সফরসঙ্গী ও গাড়িচালকসহ নিখোজ হন তিনি।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিচয় ধর্মীয় বক্তা হিসেবে। মাহফিলের পাশাপাশি বেশ সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্লাটফর্মেও।।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ