রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১২ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরের ইসলামপুর উপজেলায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপি ফলদ বৃক্ষমেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুর উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে।
এবারের মেলার প্রতিপাদ্য – খাদ্য পুষ্টি অর্থ চান, দেশি ফলের গাছ লাগান। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।
জানা গেছে, মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু হানিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা কৃষি কর্মকর্তা মাতিউর রহমান। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রুবেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় পাঁচটি প্রদর্শনী ছাউনিতে বিভিন্ন জাতের ফলদ বৃক্ষ স্থান পেয়েছে।


























