spot_img

ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১১

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ইন্দোনেশিয়ার বালি উপকূলবর্তী উত্তাল সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন । উদ্ধার কর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

এ দ্বীপের পশ্চিমাঞ্চলের গিলিমানুক বন্দরের কাছে কেএমপি ফেরি ডুবির পর পর মঙ্গলবার সন্ধ্যায় পানি থেকে অনেককে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ফেরিতে  ৫৭ যাত্রী ও ক্রু ছিল।
ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল।

এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা পানি থেকে সাতটি মৃত দেহ উদ্ধার করেছে। এ সময় তারা ১১ জনের নিখোঁজ থাকার কথাও জানায়।

বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, ‘আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি।’

তিনি বলেন, ‘গত রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।’ এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ