spot_img

ইউরোপীয় ইউনিয়ন ৮২ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা দিবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মোট ৮২ মিলিয়ন ইউরো অর্থায়ন সম্বলিত ৬টি অনুদান সহায়তা চুক্তি আজ বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে সই হয়েছে।
সই হওয়া চুক্তি সমূহ হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি ২১) শীর্ষক কর্মসূচির অনুকূলে অতিরিক্ত ৩০ মিলিয়ন ইউরো, পার্টনারশীপ ফর গ্রিণ এনার্জি ট্রান্সজিশন শীর্ষক প্রকল্পের অনুকূলে ১২ মিলিয়ন ইউরো, এ্যাডভেন্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, ই-ইফেকটিভ গভার্নেন্স এক্সিলেটারিং ই-গর্ভনমেন্ট এন্ড ডিজিটাল পাবলিক সেভার্স ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, স্ট্রেনথিং প্রিভেনশন এন্ড রেসপন্স টু জেন্ডার ভায়োলেন্স এ্যাট পাবলিক এন্ড ওয়ার্কপ্লেস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো এবং স্কেলিং আপ গ্রিণ কনস্ট্রাকশন ইন বাংলাদেশ  শীর্ষক কর্মসূচির অনুকূলে ১০ মিলিয়ন ইউরো। প্রকল্পসমূহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বাস্তবায়ন করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তেরেসা জারউইনস্কার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং ইইউর পক্ষে আইএনটিপিএ’র মহাপরিচালক কোয়েন ডোয়েন্স অনুদান চুক্তিসমূহ স্বাক্ষর করেন।
অনুদানের অর্থ দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানী শক্তি উৎপাদন,পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইইউ প্রায় ২০০০ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তা প্রদানের ক্ষেত্রে ইইউ প্রধানত স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও জনস্বাস্থ্য এবং সুশাসনের উন্নয়নকে প্রাধান্য দিয়ে থাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ