spot_img

ইউএনও তারিক সালমনকে মন্ত্রিপরিষদে পদায়ন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

এক আওয়ামী লীগ নেতার মামলায় বরিশালের আদালতে নাজেহাল হওয়ার ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করেছে সরকার।

বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার আদেশ জারি করে।

তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে ৭ জুন মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু।

ওই মামলায় গত ১৯ জুলাই দুই ঘণ্টা হাজতবাসের পর জামিন পান তারিক সালমন। সে সময় আদালত প্রাঙ্গণে তাকে পুলিশের ধরে নেওয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ