ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

বিতর্কিত চালের ভর্তুকি প্রকল্প মামলার রায়ে আদালতে হাজিরা দেননি থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। আর এতে ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে মামলার রায়ের জন্য আগামী ২৭ সেপ্টম্বর নতুন দিন ধার্য করা হয়েছে। শুক্রবার ওই মামলা রায় দেওয়া কথা ছিল, কিন্তু ইংলাক অসুস্থতার কারণ দেখি আদালতে উপস্তিত হননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি জানাচ্ছে, শুক্রবার রায় ঘোষণার দিন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তা করেননি ইংলাক। তার আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেল অসুস্থ।তবে ইংলাকের আইনজীবীরা আদালতে এ সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইংলাকের অসুস্থতার বিষয়টি আমলে নেননি।
আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। এ মামলায় দোষীসাব্যস্ত হলে কারাদণ্ডের পাশপাশি রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংলাক।


























