spot_img

আর্থিক সক্ষমতা বাড়ায় অভ্যন্তরীণ পর্যটন খাত দিনে দিনে বিস্তৃত হচ্ছে : পলক

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আর্থিক সক্ষমতা বাড়ার ফলে আভ্যন্তরীণ পর্যটন খাত দিনে দিনে বিস্তৃত হচ্ছে।

তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ভ্রমণ পিপাসু পর্যটকদের ওয়ান স্পট অনলাইন সেবা দিতে ‘গো জায়ান’ নামে নতুন একটি প্লাট ফর্মের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ দেশের বাইরে যাচ্ছে আবার বহুসংখ্যক মানুষ বাংলাদেশ ভ্রমণ করছে।

এজন্য তিনি মানুষকে আরো সহজে সেবা দেয়ার মূলমন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনার ডিজিটাল অবকাঠামোর ওপর গুরুত্ব দেন। জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন এই প্লাটফর্ম থেকে দেশ উপকৃত হবে এবং গো জায়ান ডিজিটাল ইকোনমিতে ফলপ্রসূ অবদান রাখবে।

গো জায়ান ব্যবহারকারীকে বিশ্বের যে কোন জায়গায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং সুবিধা দিতে সক্ষম। শুধু তাই নয়, ব্যবহারকারী স্থানীয় মুদ্রায় টাকার পরিমাণ জানতে এবং পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশের অনলাইন ভ্রমণ সংস্থা হিসেবে গো জায়ান একমাত্র ওয়ান স্পট অনলাইন প্লাটফর্ম যা বিশ্বব্যাপী ১ দশমিক ২ মিলিয়নের বেশি হোটেলের বুকিং সুবিধা নিয়ে নড়ড়শরহম.পড়স-এর অংশীদার হিসেবে আছে। এছাড়াও গো জায়ানে থাকছে বিশ্বের সেরা সব এয়ারলাইন্সের টিকিট এবং প্যাকেজ ডিলসমূহ।

গো জায়ান একই সঙ্গে লোকাল কারেন্সি কার্ড এবং মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস যেমন বিকাশের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবে। ফলে ট্র্যাভেল এজেন্সির ঝামেলা কমবে। ব্যবহারকারী নিজেই নিজের ট্র্যাভেল প্ল্যান ডিজাইন করতে পারবে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ