spot_img

আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

২৯৯ আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ২২৩টি পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, কল্যাণ পার্টি একটি এবং মহাজোটের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টি পেয়েছে একটি করে মোট দুটি আসন।

মাঠের নির্বাচনী চিত্র অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছে, যা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিচ্ছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। প্রার্থী মারা যাওয়ায় আগেই ভোট স্থগিত করা হয় নওগাঁ-২ আসনের।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৪০ শতাংশ, যদিও কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। বিদেশি পর্যবেক্ষকদের বড় অংশই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ