ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীসহ আমেরিকার আফগান মিত্রদেরও কাবুল থেকে সরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরে আত্মঘাতি হামলায় ১৩ মার্র্কিন সৈন্যসহ প্রায় দু’শো লোক প্রাণ হারিয়েছে।
এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রও ড্রোন হামলা চালিয়েছে। এতে হামলার মূল পরিকল্পনাকারীরা নিহত হয়েছে বলে পেন্টাগণ দাবি করেছে।
কাবুলে আরও হামলা হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সতর্কতার মধ্যে গতকাল ওই ড্রোন হামলা চালানো হয়।
এদিকে বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক কাবুলের আকাশে রকেট উড়তে দেখেছেন। এমন সময়ে এসব রকেট উড়ছে, যার এক দিন আগে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সম্ভাব্য একটি হামলা ঠেকিয়ে দিয়েছে।
কাবুলের আকাশে রকেট উড়তে দেখা গেলেও সেগুলো কোথায় পড়েছে, তা জানা যায়নি।
এদিকে রকেট ওড়ার ঘটনায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়া হয়েছে।
বিমান বন্দরের আশপাশে বসবাসরত লোকজন বলেছেন, সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কার্যকর হয়েছে।


























