spot_img

আপোষ শর্তে খালাস পেলেন ইভ্যালির রাসেল ও শামীমা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

প্রতারণার মামলায় আপোষ শর্তে খালাস পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন।
বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ  সাদীর আদালত তাদের খালাসের রায় দেন।
আদালত সূত্র  জানায়, আলী রেজা ফারুক ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশে পরিশোধ করেন। নির্ধারিত সময়ে বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে একটি চেক প্রদান করেন। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি চেকটি ব্যাংকে জমা দেন। তবে চেকটি ডিজঅনার হয়। বাদী পরবর্তীতে আসামিদের সাথে যোগাযোগ করেন। তবে তারা টাকা ফেরত দিবেন বলে জানান। পরবর্তীতে আজ দেন কাল দেন বলে টাকা আর দেয়নি। লিগ্যাল নোটিশ পাঠালেও তারা টাকা ফেরত দেননি।
এ বিষয়ে আলী রেজা ফারুক আদালতে ২০২২ সালে একটি মামলা দায়ের করেন। এ মামলায় দুই জন আদালতে সাক্ষ্য দেন। আসামিরা বাদীর টাকা ফেরত দেন। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ২৩ মে ধার্য করেন। আদালত আপোষ শর্তে আজ আসামিদের খালাস প্রদান করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ