spot_img

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি  এম. ইনায়েতুর রহিম বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার ২২ মার্চ দিনগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন। আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরার কথা রয়েছে। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতু রহিম।

রেজিস্ট্রার আরো জানান, আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ