spot_img

আদালত অবমাননার দায়ে বিএনপি নেতা হাবিবের সাজা আপিলে বহাল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকে ৫ মাসের কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট বিভাগের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আনা হাবিবের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ  এ আদেশ দেন।
আদালত অবমাননার দায়ে হাবিবকে ৫ মাসের কারাদ- ও দুই হাজার টাকা জরিমানা করে গত ২২ নভেম্বর রায় দেন হাইকোর্ট বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে কারাবন্দী হাবিব গত ৮ ফেব্রুয়ারি লিভ টু আপিলসহ জামিন আবেদন করেন।
আদালতে হাবিবের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট  মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, হাবিবুর রহমান হাবিবের ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে হাইকোর্ট বিভাগের দেয়া রায় বহাল রইল। এতে তাকে কারাদ- ভোগ করতে হবে এবং জরিমানার অর্থও পরিশোধ করতে হবে।
হাইকোর্ট বিভাগকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গত ২১ নভেম্বর হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
এর আগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত বছরের ১৫ অক্টোবর হাবিবের প্রতি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার রুল দেন হাইকোর্ট বিভাগ। ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়। নির্ধারিত তারিখে তিনি হাজির হননি। গত ৮ নভেম্বর হাইকোর্ট বিভাগ হাবিবুরকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে নির্দেশ দেন। গত ২২ নভেম্বর তাকে আদালতে হাজির করে শেরে বাংলা নগর থানা পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ