spot_img

আজিমপুরে ময়লার স্তূপের পর আ’লীগের অনুষ্ঠানস্থলে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষই ঘটনাস্থলে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও এতে অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালবাগ থানার আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি মোটরসাইকেল বেপুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, পার্ল হারবার কমিউনিটি সেন্টারে কামরাঙ্গীর চর, লালবাগ ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

আর মেয়র সাঈদ খোকনের সমর্থক হিসেবে পরিচিত ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদ মান্নাফিকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে তার সমর্থকরা পার্ল হারবারের সামনের সড়কে একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠান ঘিরে বুধবার রাতে কমিউনিটি সেন্টারের সামনে দুই ট্রাক ময়লা এনে স্তূপ করে রাখা হয়।

এর পর সকালে একই স্থানে সভা ও মিছিলের চেষ্টা করে মেয়র খোকনের গ্রুপের লোকজন।

পুলিশ জানায়, সমাবেশের অনুমতি না থাকায় মেয়র গ্রুপকে সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, ‘একই স্থানে দুটি গ্রুপ সমাবেশ করতে চেয়েছিল। এতে উত্তেজনার সৃষ্টি হলে আমরা রাস্তায় থাকা গ্রুপটিকে সরিয়ে দিই। কারণ তাদের সমাবেশের কোনো অনুমতি ছিল না। এখন অবশ্য পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ