spot_img

আগামী জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে মিথ্যা চক্রান্তে লিপ্ত একটি মহল

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

যে মুহুর্তে আওয়ামীলীগ সফল ভাবে দেশের সকল কর্মকান্ডের জন্য বহির্বিশ্বে সুনাম অর্জন করে চলছে ঠিক সেই সময় জামাত- বিএনপি’র একটি সংঘবদ্ধ গ্রুপ ঠাকুরগাঁও-৩টি আসনের আ’লীগ মনোনয়ন প্রত্যাশীদের মিথ্যা চক্রান্তে নেমেছে এমন অভিযোগ করেন রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ।

এদিকে তৃনমূল আ’লীগ নেতারা বলেন-“ঠাকুরগাঁওয়ের মানুষকে আওয়ামীলীগই ভালবাসে, আর তাদের বিপদ আপদে সবসময় আওয়ামীলীগেই পাশে থাকে। বাঁচোর ইউনিয়নের তৃনমূল নেতা বলেন, রানীশংকৈল-পীরগঞ্জ নৌকার খনি হিসেবে ঠাকুরগাঁও জেলায় বরাবরের মতই প্রথম সারিতে আছে। কিন্তু বর্তমানে নৌকার ইমেজকে ধ্বংস করার জন্য জামাতের পরিকল্পনায় মন্ত্রধারন করে একটি মহল মিথ্যা চক্রান্তে লিপ্ত হয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি নৌকার প্রার্থীদের বদনাম করে বিএনপি জামাতের কাউকেই ঠাকুরগাঁওয়ের মানুষ নির্বাচিত করবে না।

ঠাকুরগাঁওয়ের মানুষ জানেন -“এই ৩টি আসনেই নৌকার প্রয়োজন, নৌকার প্রার্থী ছাড়া ঠাকুরগাঁও-০১,০২ ও ০৩ আসনে কোন দলের প্রার্থী উন্নয়ন করতে পারেনা। এর মধ্যে ১ ও ২ আসনের নৌকা মার্কার প্রার্থী থাকলেও ০৩ আসনটি হাতুরী মার্কার প্রার্থী থাকায় এ এলাকায় উন্নয়ন নেই বললেই চলে, ফলে এ আসনটিতে আ’লীগের সংসদ সদস্য দেখতে চায় জনগন। আ’লীগ নেতারা আরোও বলেন-‘ জামাত জোট সরকারের সময় পীরগঞ্জ ও রানীশংকৈলের মানুষ লাঙ্গল প্রতিককে ভোট দিলেও পরিনামে খুব ভাল হয়নি।

বর্তমানে হাতুরী মার্কার সাংসদ থাকলেও একই অবস্থা বিরাজ করছে। পীরগনঞ্জ উপজেলা আ’লীগের একজন নেতা বলেন, এ আসনটিতে লাঙ্গল,হাতুরীর চেয়ে নৌকার ভোট ৭০%। মহাজোটের প্রার্থী না থাকলে নৌকা প্রার্থীর জয় শতভাগ। সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা’র সাথে মুঠো ফোনে কথা বললে তিনি  ক্ষোভ প্রকাশ করে বলেন, -“আমি সত্যের পথে সব সময় থেকেছি, সাধারন মানুষের সাথে মিশে রাজনীতি করে যাচ্ছি। জামাত- বিএনপি’র কিছু লোক আমার এবং আ’লীগকে  ধ্বংশ করার পায়তারা করছে। আমার প্রিয় নেত্রী  কোন মিথ্যা কথা’য় কান দেন না। তিনি সব নেতাকর্মীদের বিষয়ে অবগত”।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার তিনটি নির্বাচনী এলাকার রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ঠাকুরগাঁও-১, ২ ও ৩-এ চলছে পরোক্ষ প্রচারণা। প্রধান দুই দলের নেতা-কর্মীর মধ্যে চাঙ্গাভাব চলে এসেছে। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনে দুই  প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপির দিকে দৃষ্টি সবার। ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর দৌড়ে এগিয়ে রয়েছেন রমেশ চন্দ্র সেন। নিয়মিত গণসংযোগ, দলীয় কর্মসূচি ছাড়াও নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তার।

ওই আসনে আওয়ামী লীগের অন্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো, যুব মহিলা লীগ সভাপতি তাহমিনা আক্তার মোল্লা। অন্যদিকে বিএনপি থেকে ঠাকুরগাঁও-১ আসনের একক প্রার্থী হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ক্লিন ইমেজের পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী।

এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা সভাপতি মনসুর আলীও দলীয় মনোনয়ন প্রত্যাশী। ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী। তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নৌকা মার্কার প্রার্থী হিসেবে তিনিই এগিয়ে রয়েছেন। এ ছাড়া এ আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় ও হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগরও দলীয় মনোনয়ন প্রত্যাশী।

বিএনপি থেকে মনোনয়ন পেতে পারেন বর্তমানে ঠাকুরগাঁও পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন। এ ছাড়া সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেড মুর্তূজা তুলাও দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে। ২০-দলীয় জোটের শরিক দল জামায়াত থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আমির মাওলানা আবদুল হাকিম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি নূরুন নাহার।

ঠাকুরগাঁও-৩ আসনে  এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন-  সাবেক এমপি এমদাদুল হক এবং উত্তরবঙ্গের সৎ ও যোগ্য সেকেন্ড মতিয়া সংরক্ষিত আসনের এমপি সেলিনা প্রহান লিটা ,তিনি রাজনীতির মাঠে এক ধাপ এগিয়ে অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক জিয়া এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি কামাল আনোয়ার আহম্মেদ।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী হলেন প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন। ওয়ার্কার্স পার্টি থেকে বর্তমান এমপি মো. ইয়াসিন আলী আবারও নির্বাচন করতে পারেন।অন্য কোনো দলের তৎপরতা লক্ষ্য করা যায়নি।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ