spot_img

আগামীকাল ৩৭ গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে ইসির সংলাপ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

 

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দু’দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিন আগামীকাল ৩৭ জন গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বাসস’কে জানান, আজ ২৬ জন গণমাধ্যম প্রতিনিধি ইসির সংলাপ আমন্ত্রণে এসেছিলেন। আগামীকাল বৃহস্পতিবার ৩৭ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল ১০টায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদী নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন এই সংলাপে বসবে।

সংলাপে কমিশন প্রণীত নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত নেয়া হবে। তাদের পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে কমিশন আগামী সংসদ নির্বাচনের জন্য তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপের আলোকেই সংলাপের এজেন্ডা বা কার্যপত্র তৈরি করা হয়েছে।

সংলাপে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ আইন যুগোপযোগী করা, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে পরামর্শ, ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করা বিষয়ে পরামর্শ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনাসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির বিষয় মতামত গ্রহণ সংলাপের এজেন্ডায় অন্তর্ভূক্ত করা হয়েছে বলে তিনি জানান।
আগামীকাল সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে এদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বিডি নিউজ ২৪ ডটকম’র প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলানিউজ ২৪ ডটকম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুন-উর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ, ফিনানসিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, রেডিও টুডে বার্তা প্রধান সেলিম বাশার, এবিসি রেডিও অনুষ্ঠান ও বার্তাপ্রধান সানাউল্লাহ আহমেদ, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আই’র পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দীন, নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক হাসনাইন খুরশিদ, ডিবিসি নিউজের প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, গাজী টিভির হেড অব নিউজ মেজবাহ আহমেদ, চ্যানেল ২৪ এর এডিটর ইনপুট তালাত মামুন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফহিম আহমেদ, চ্যানেল নাইন’র হেড আব নিউজ আমিনুর রশীদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমান, মাই টিভির পরিচালক (বার্তা বিভাগ) জেকের উদ্দিন সম্রাট, এসএ টিভির বার্তা সম্পাদক শরিফুল ইসলাম, দীপ্ত টিভির বার্তা সম্পাদক মাহমুদূল করিম চঞ্চল ও এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বিল্লাল হোসাইন বেলাল।

 

 

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ