spot_img

আগামীকাল মসিক নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

রফিকুল ইসলাম মানিক , জনতারআদালত.কম ।। 

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন আগামীকাল ৯ মার্চ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইভিএম মেশিনে হবে ভোট গ্রহণ।
সকাল থেকে ভোট কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম সহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।
নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ করতে সমস্ত সিটি করপোরেশন এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
২০১৮ সালে ৩৩টি ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠনের পর ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় নির্বাচন। এবার মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১১ নং ওয়ার্ড  কাউন্সিলর ফরহাদ আলম।
মেয়র পদে প্রার্থীরা হলেন ‘টেবিল ঘড়ি’ প্রতীকের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, ‘হাতি’ প্রতীকের মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান (সাদেক খান মিল্কী টজু), ‘ঘোড়া’ প্রতীকের জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। ৯ মার্চ মসিক নির্বাচনে  ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ