spot_img

আগামীকাল চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চার বোর্ডের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রোববার (১৪ মে) বন্ধ  ঘোষণা করা হয়েছে। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ড।
আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে বন্ধ থাকবে।
এজন্য বোর্ডগুলোর আওতাধীন জেলার তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষপ্রতিষ্ঠাগুলো রোববার (১৪ মে) বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ