spot_img

আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকমন্ডলীর যৌথসভা বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলী ও সম্পাদক মন্ডলীর যৌথসভা অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

এতে আরো বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ