spot_img

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে ১৪টি।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এসব তথ্য জানভন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। । আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।’
ওবায়দুল কাদের জানান, এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে। গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, অগ্নিসংযোগ, বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ