spot_img

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এক শ্রেণি অসাধু ব্যাবসায়ী অধিক মুনাফার লোভে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে লাচ্ছা সেমাই।

মেলান্দহ হতে ইসলামপুর যাওয়ার পথে উপজেলা গেইট সংলগ্ন একটি ভাড়া বাসায় অত্যন্ত গোপনে তৈরি করা হচ্ছে এই লাচ্ছা সেমাই। সরজমিনে গিয়ে দেখা যায় শরীরের ঘাম মিশে যাচ্ছে প্রস্তুতকৃত লাচ্ছা সেমাইয়ের মাঝে। সেখানে বসেই চলছে খাওয়া-দাওয়া সহ আনুসাঙ্গিক কাজ।  আর এই সেমাই এখানে প্রস্তুত হয়েই চলে যাচ্ছে মেলান্দহ, ইসলামপুর সহ প্রত্যন্ত অঞ্চলের বাজার গুলোতে।

এ বিষয়ে সেমাই ফ্যাক্টরির মালিক লিটন বলেন, “সবাইকে ম্যানেজ করেই আমি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ছবি দিয়ে কি করবেন? কাগজে লিখেও কোন লাভ হবে না! এভাবেই সবাই প্রতিষ্ঠান গড়ে ব্যাবসা করছে, আমিও করছি।” স্থানীয়রা বলেন দীর্ঘদিন যাবত একটি ঘর ভাড়া নিয়ে লিটন অত্যন্ত গোপনে এই বাড়িতে তার সেমাইয়ের কারখানা গড়ে তুলেছে।

এখানে সেমাই প্রস্তুত করে তার নিজস্ব গাড়ি দিয়ে গ্রামের বাজারগুলোতে পৌছে দেয়। যার কারনে কেউ জানতেও পারে না এই সেমাই কোথা থেকে আসছে। এ ধরনের অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ