spot_img

অসুস্থ মহিউদ্দিনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ নভেম্বর, ২০১৭ ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা আনা হয়েছে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র  আ জ ম নাছির উদ্দিন এ তথ্য জানান।

অসুস্থ অবস্থায় শনিবার রাতে তাকে বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন।

পরে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে মহিউদ্দিনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান।

চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিন অসুস্থ শরীরেও শনিবার বিকালে নগরীতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আন্দোলন করে আসছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ