spot_img

অযোগ্য শাসক আমাদের শাসন করবে তা কেউ চাই না : হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেখানে অযোগ্য শাসক আমাদের শাসন করবে, এমন অসুন্দর বাংলাদেশ আমরা আর চাই না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে আলেম-ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেয়া হয়। যেখানে আলেমদের ধরে ধরে জেলে ঢুকানো হয়। যেখানে কোরআন ও হাদিস থেকে বয়ান করলে মাহফিল বন্ধ করে দেয়া হয়। যেখানে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম এবং খুন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন জৈনপুরের পীর মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী। এছাড়াও দেশের বিশিষ্ট আলেমগণ বক্তব্য রাখেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই শান্তিতে বসবাস করতে পারবো।

দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে হাসনাত বলেন, দেবিদ্বারের কাছে আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন। আপনারও মনে করবেন আপনারা একটা নেতৃত্ব এবং আপনারও এক একজন নেতা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ