spot_img

অভিনব কায়দায় মহেশপুর সোনালী ব্যাংকে মহিলার কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে লাপাত্তা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঝিনাইদহের মহেশপুর মঙ্গলবাওে সোনালী ব্যাংক থেকে এক মহিলার কাছ থেকে অভিনব কায়দায় ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে একটি চক্র। উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মুন্নাব আলীর স্বামী পরিত্যাক্তা কমলা খাতুন (৩০) নিজের গচ্ছিল টাকা তুলতে এসে ৩/৪ জনের একটি চক্র তার কাছ থেকে অভিনব কায়দায় ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে।

কমলা খাতুন জানায় ব্যাংক থেকে সে ৭০ হাজার টাকা উত্তোলন করে এসময় ৩/৪ জনের একটি চক্র তাকে কিছু খুচরা টাকা দিয়ে নোট টাকা বদল করে নেয়। টাকা গুনার সময় ঐ চক্র তার কাছ থেকে সরে পড়ে। টাকা গুনার পরে সে জানতে পারে তার কাছে ৩৫ হাজার টাকা আছে এবং বাকী ৩৫ হাজার টাকা খোয়া গেছে। এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে মহেশপুর থানায় সিসি ক্যামেরার ছবি শনাক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ