spot_img

অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৩ আগষ্ট, ২০১৭ ।

ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে বেতন-ভাতা সংক্রান্ত চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সমঝোতা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে দু খেলোয়াড়দের চুক্তি বিতর্কের অবসান ঘটাতে ই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।

ফলে নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইলোনা।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২শে অগাস্ট থেকে বাংলাদেশ সফরে থাকার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

এর আগে গতকাল বুধবারই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন বাংলাদেশ সফরে আসতে চায় তার দল কিন্তু তার আগে চুক্তি হতে হবে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ