spot_img

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ ভারতের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে আজ সচিবালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।  এ সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রণয় কুমার ভার্মা বলেন, উভয় দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হলে  দুই দেশের মানুষ তার সুফল ভোগ করবে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ভারতের স্থানীয় সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে তার বিস্তারিত জানতে চেয়ে বলেন, বাংলাদেশে কার্যকর ও দক্ষ  স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
এ সময় ভারতের রাষ্ট্রদূত সমবায়ের ওপর ভারত সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে বলেন, সমবায়ের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করলে উভয় দেশ লাভবান হবে।
তাজুল ইসলাম গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারতের সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।
এসময় ভারত বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন বিষয়ে তিনি বলেন, এতে উভয় দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বানিজ্য সহজীকরণ হবে।
ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ