spot_img

‘অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে’ : সু চি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার। মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে দেশটির কার্যত সরকার প্রধান স্টেট কাউন্সিলার অং সান সু চি এ কথা জানান।

বাংলাদেশ সময় বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুচি বলেছেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। কফি আনান কমিশন বাস্তবায়নেও তার সরকার কাজ করছে।

বৈঠক শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাজ শুরু করেছে মিয়ানমার। ইতিমধ্যে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দেশটি কাজ শুরু করেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার নেত্রী সু চির কাছে রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বৈঠকে সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সু চি দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ