spot_img

অকারণে ঘর থেকে বের হলেই গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি অকারণে ঘর থেকে বের হয় তাহলে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।

এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ থাকবে। কেবল ‘জরুরি নয়’, ‘খুব জরুরি’ হলেই বের হওয়ার বৈধতার সুযোগ থাকছে নাগরিকদের।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ