spot_img

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৮ অক্টোবর, ২০১৭ ।

জামালপুরের বাগানবাড়ী রোড়ের বায়োজিদ মেড়িকেল হলে অভিযান চালিয়ে নকল ও নিষিদ্ধ কোম্পানীর  ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারিক হাকিম আসাদুজ্জামান ওই ঔষধের দোকানে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক মূল্যের ঔষধ জব্দ করে। দোকানের মালিক রশিদপুর এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে আল-আমিনকে ৮০ হাজার টাকা অনাদায়ী ৬ মাসের জেল প্রদান করে।

পরে দোকানদার আল-আমিন নগদ ৮০ হাজার টাকা প্রধান করে। জব্দকৃত ঔষধ গুলো তৎক্ষাণিক আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ড্রাগ সুপার রহমতুল্লাহ,বিসিডিএস এর মোঃ শাহ আলম আলাল, সদস্য রমজান আলী রন্জু ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ