ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

আলোচিত ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী সকল গেমের গেটওয়ের লিঙ্ক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের মধ্যে গেমটির সব লিংক এবং রাত্রিকালীন ইন্টারনেটের বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশ দেন।
নির্দেশনা
২. রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দেশের সব মোবাইল অপারেটরের ‘রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ থাকবে।
৩. ব্লু হোয়েলসহ এ জাতীয় ইন্টারনেট ভিত্তিক গেইমে আসক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় কাউন্সেলিং দেওয়া এবং অভিজ্ঞদের নিয়ে একটি ‘মনিটরিং সেল’ গঠন করতে হবে।
রিট আবেদনকারীগণের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, এটি একটি মরণঘাতী গেম। এই গেম অবশ্যই বন্ধ করা উচিত। এটি করা না হলে কিশোর-কিশোরীরা আসক্ত হবে। ধ্বংস হবে তরুণ সমাজ।
সুপ্রিম কোটের্র আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার, অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন রিট আবেদনটি করেন। ঢাকার এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এই ইন্টারনেট গেমকে দায়ী করার পর দেশজুড়ে বিষয়টি আলোচনায় উঠে আসে


























