spot_img

প্রধান বিচারপতির দুর্নীতির অভিযোগের অনুসন্ধান হবে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ অক্টোবর, ২০১৭ ।

 

গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা আইনসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি এসকে সিনহার বিবৃতি প্রসঙ্গে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় আইনমন্ত্রী আনিসুল হক প্রথমে সাংবাদিকদের রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির ছুটি চাওয়ার দরখাস্ত পড়ে শোনান।

এরপর তিনি বলেন, প্রধান বিচারপতির অসুস্থতার কথা শুনেই রাষ্ট্রপতি তাকে ছুটি দিয়েছেন। কিন্তু দেশ ত্যাগের আগে দেয়া তার বিবৃতি দেখে আমরা হতভম্ব। তবে প্রধান বিচারপতির এই বিবৃতিতে সরকার বিব্রত নয় বলে দাবি করেন তিনি।

প্রধান বিচারপতির বিরুদ্ধে উত্থাপিত ১১ অভিযোগের বিষয়ে অনুসন্ধান হবে। এ বিষয়ে সুরাহা না হলে তিনি চেয়ারে বসতে পারবেন না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।তবে তিনি এখনো প্রধান বিচারপতি আছেন।আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি একজন প্রতিষ্ঠান ও সাংবিধানিক পদ। তার বিরুদ্ধে তাড়াহুড়া ও খামখেয়ালি করে কোনো কিছু করা সমীচীন হবে না।

তবে সুপ্রিমকোর্ট প্রধান বিচারপিতর বিষয়ে যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে বিদেশে গেছেন। রাষ্ট্রপতি তাকে ছুটি এবং তার অনুপস্থিতিতে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির অনুরূপ কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। একটি রাজনৈতিক মহল কোনো ইস্যু না পেয়ে খড়কুটো আঁকড়ে ধরার মতো করে বিতর্ক তৈরি অপচেষ্টা চালাচ্ছেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ